বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সদর উপজেলা যুবদল নেতা তারেক আহমদের পিতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

ডেস্ক রিপোর্ট / ৭৩১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
সদর উপজেলা যুবদল নেতা তারেক আহমদের পিতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

সদর উপজেলা যুবদল নেতা তারেক আহমদের পিতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদের পিতা হাটখোলা ইউনিয়নের প্রবীণ মুরব্বি আলাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল।

মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ ।বুধবার (৩ এপ্রিল) এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, যুবনেতা তারেক আহমদের পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি সদা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। পরহেযগার ও জনদরদী ব্যক্তি হিসেবে তিনি হাটখোলা ইউনিয়নবাসী ও পাগইল গ্রামবাসীর কাছে ছিলেন পরম শ্রদ্ধার পাত্র। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ২.০০ ঘটিকায় শিবের বাজার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর