বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

রাতেই সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট / ৩০৮ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
রাতেই সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

রাতেই সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

তীব্র গরমের মধ্যে সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২০ এপ্রিল) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরসমূহের জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে রাত ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ,শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া একই সময়ে রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

 


এই বিভাগের আরো খবর