বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

বজ্রপাতে বসতঘরে আগুন, মা-ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৩৪৪ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৫ মে, ২০২৪
বজ্রপাতে বসতঘরে আগুন, মা-ছেলের মৃত্যু

বজ্রপাতে বসতঘরে আগুন, মা-ছেলের মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)। রোববার ভোর ৫টায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক।

মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, বজ্রপাতে বসতঘরটিতে আগুন লেগে ঘরে থাকা মা ও ছেলে পুড়ে মারা গেছেন। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়িচালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।
ওসি মো. নুরুল হক বলেন, দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


এই বিভাগের আরো খবর