বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

লাক্কাতুরায় অ গ্নিকাণ্ডে দোকান-অটোরিকশা পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট / ৩৮৮ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১০ জুন, ২০২৪
লাক্কাতুরায় অ গ্নিকাণ্ডে দোকান-অটোরিকশা পুড়ে ছাই

সিলেটের লাক্কাতুরায় বজ্রপাতের সময় ৯টি দোকান ও ৪টি সিএনজিচালিত অটোরিকশা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আজ সোমবার সকাল ছয়টায় লাক্কাতুরাস্থ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকেট কাউন্টারের বিপরীত পাশের দোকানগুলোতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগরের বিমানবন্দর থানার ওসি মোহম্মাদ মঈন উদ্দিন শিপন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বজ্রপাতে থেকে সৃষ্ট আগুনে কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।সিলেট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।


এই বিভাগের আরো খবর