নতুন খবর হলো, অবসর কাটাতে এই মুহূর্তে মার্কিন মুলুকে অবস্থান করছেন অভিনেত্রী। আর সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের দিচ্ছেন নিয়মিত আপডেট। তারই ধারাবাহিকতায় এবার বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি।
বুধবার (১০ জুলাই) পোস্ট করা ছবিতে নিউইয়র্কের ব্রুকফিল্ড প্যালেসের সামনে মেহজাবীনকে মিষ্টি সাজে মুগ্ধতা ছড়াতে দেখা গেছে।
এ সময় অভিনেত্রীর পরনে ছিল কালোর ওপর সাদা ডিজাইনের পোশাক। সঙ্গে ভ্যানিটি ব্যাগ, হাতে সোনালী বেল্টের ঘড়ি ও লো মেকআপ লুক।
ভক্ত-অনুরাগীরা মেহজাবীনের ছবিগুলো লুফে নিয়েছেন। সেখানে নানা ধরনের মন্তব্য করেছেন।
ফিরোজ কবীর খন্দকার নামের একজন লিখেছেন, বিউটিফুল।
রিফাত লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপু।
মোহাম্মদ মিনহাজ লিখেছেন, চোখ দুটি খুব মায়াবী।