বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ডেস্ক রিপোর্ট / ৩৫২ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দ্বিতীয় দফার আগ্রাসী বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ত্রাণসামগ্রী বিতরন করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে উপজেলার বেহেলী ইউনিয়নে পরিষদে ও জামালগঞ্জ উওর ইউনিয়ন মুমিনপুর বাজারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর,জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, মুক্তিযোদ্ধা কমান্ডার সিকান্ত তালুকদার, জামালগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান ইকবাল আল আজাদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সদস্য কবির আহমেদ, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, জামালগঞ্জ উপজেলা উত্তর ইউপি সাবেক চেয়ারম্যান রজব আলী,সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শহীদ মিয়া, সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগের তথ্য ও গবেষণা বিষয়ক এডভোকেট রোখন মিয়া প্রমুখ।


এই বিভাগের আরো খবর