শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

টিলাগড়ে শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট / ৩১৪ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
টিলাগড়ে শ্রমিক নিহত

সিলেট নগরীর টিলাগড়ে দেয়াল ধ্বসে শামসুল ইসলাম (২৮) নামের এক শ্রমিক মারা গেছেন। এসময় আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত শ্রমিককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শামসুল ইসলাম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মমতাজ মিয়ার ছেলে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২০ নং ওয়ার্ডের টিলাগড় জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিলাগড় জামে মসজিদের সামনে সিসিকের ড্রেনের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলে শামসুল ও অন্য শ্রমিকের উপর। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুলকে মৃত ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর