শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বন্দরবাজারে পুলিশ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট / ৩৪২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
বন্দরবাজারে পুলিশ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেট মহানগরের বন্দরবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের সময় পুলিশ ও তাদের মধ্যে ধাওয়-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে।

বুধবার(১৭ জুলাই) পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।প্রায় আধাঘন্টা হওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশের ধাওয়ায় ছাত্রদল পালিয়ে যায়।

এসময় বন্দর ও জিন্দাবাজারের ব‍্যবসায়ী এবং পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 


এই বিভাগের আরো খবর