শিশুশিল্পী হয়ে শোবিজে পা রাখেন পূজা চেরি। এরপর হয়েছেন চিত্রনায়িকা। আর তার ‘চিত্রনায়িকা’ তকমা যুক্ত করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে মাঝখানে তৈরি হয় দূরত্ব। দেখা যায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন কোনো চলচ্চিত্রে।
নতুন খবর হলো, এবার সেই দূরত্ব ভেঙে শেকড়ে ফিরছেন পূজা। জাজের ‘নারী’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটি পরিচালনা করবেন নবীন পরিচালক এম এইচ খোকন।
গণমাধ্যমকে এসব খবর নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।