বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দেশে মাথা ব্যথার আড়ালে ক্যান্সার ছড়িয়েছে —এমএ মান্নান এমপি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি / ৪৩৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
দেশে মাথা ব্যথার আড়ালে ক্যান্সার ছড়িয়েছে ---এমএ মান্নান এমপি

সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি দেশের পরিস্থিতি নিয়ে বলেছেন, দেশে মাথা ব্যথার আড়ালে ক্যান্সার ছড়িয়েছে। তা থেকে সবাইকে সাবধান থাকতে হবে। তিনি সরকারি কর্তাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের বস নই। আমি জনপ্রতিনিধি।

দিন দিন সুন্দর হচ্ছে অফিস, কমছে সেবা তিনি মৎস্য চাষী ও জেলেদের উদ্দেশ্যে বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে ৩১ জুলাই বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন কর্র্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলার রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আরা আশা, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমূখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন
সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলতাব হোসেন ও গীতাপাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ। এর আগে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ গ্রহণ শেষে পোনামাছ অবমুক্ত করেন এমএ মান্নান এমপি।


এই বিভাগের আরো খবর