বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

খাস জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

sylheterchakrirkhabar / ৩০৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
খাস জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

খাস জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে খাস জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নইমুল ইসলাম (৪৫) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নাইমুল প্রতিপক্ষের ছোঁড়া বন্দুকের গুলিতে মারা গেছেন বলে দাবি স্বজনদের।

শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার অনাবাদি খাস জমি নিয়ে মাতারগাঁও গ্রামের মকবুল লন্ডনি ও দারা মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগেও উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার জুমার নামাজের পর খাস জমিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকেরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় দারা মিয়া পক্ষের নইমুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। নইমুল ইসলাম প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রের গুলিতে মারা গেছেন বলে দাবি করেন নিহত নইমুল ইসলামের স্বজনরা।


এই বিভাগের আরো খবর