সিলেটে র্যাবের খাঁচায় যুবলীগের সভাপতি
সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম শাহেদকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (০৮ নভেম্বর) রাত পৌনে ১০টায় তাঁকে সিলেটের দক্ষিণ সুুরমা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুস সালাম শাহেদ ওই উপজেলার ভার্তখলা গ্রামের মৃত কলন্দর আলীর ছেলে। র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব রাত পৌনে ১০টায় নগরের দক্ষিণ সুরমা থানাধীন ষ্টেশন রোডের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও ওই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।