বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

তামাবিল স্থলবন্দরে ভারতীয় ট্যাংকারে আগুন

ডেস্ক রিপোর্ট / ২৫৩ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
তামাবিল স্থলবন্দরে ভারতীয় ট্যাংকারে আগুন

তামাবিল স্থলবন্দরে ভারতীয় ট্যাংকারে আগুন

সিলেটের তামাবিল স্থলবন্দরে ভারতীয় কেমিক্যাল মিথানলবাহী একটি খালি ট্রাংকলরীতে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।শনিবার দুপুর ১টা৪০ মিনিটের সময় তামাবিল স্থলবন্দরে এ ঘটনা ঘটে। আগুনে মিথানলবাহী খালি ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে যায়।

অগ্নিকান্ডের ঘটনা ঘটার সাথে সাথে ভারতীয় ডাউকি ল্যান্ডপোর্টের ফায়ার ব্রিগেড ও জৈন্তাপুর ফায়ার সার্ভিসের লোকজন, ভারতের মেঘালয় ডাউকি ল্যান্ডপোর্ট ম্যানেজার টিএ চাকু,স্হল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আমদানিকৃত দাহ্য প্রদার্থ ঢাকার টিকে গ্রুপের সামুদা স্প্রেক কেমিক্যাল লিমিটেড বলে জানা যায়। স্হানীয় তামাবিল স্থলবন্দর সূত্রে জানা যায়, শনিবার (৯ই নভেম্বর) দুপুর ১:৪০ মিনিটে ভারতীয় মিথানলবাহী খালি ( আনলোড হয়ে দাড়িয়ে থাকা) ট্যাংকলরী ( NLO-LA-H 9493) তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা স্থলবন্দর কর্তৃপক্ষের।

এ বিষয়ে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক আমিনুল হক বলেন, গত ৫ই নভেম্বর বাংলাদেশের মিথানল আমদানিকারক বিভিন্ন প্রতিষ্ঠানের ৭টি ট্যাংকলরী তামাবিল স্থলবন্দরে প্রবেশ করে, তার মধ্যে সামুদা স্প্রেক কেমিকেল লিমিটেডের নামে ৫টি ট্যাংকলরী রয়েছে। ল্যাবরেটরী পরীক্ষা শেষে শনিবার বাংলাদেশের ট্যাংকলরীতে ক্যামিকেলগুলো স্হানান্তর করা হয়। প্রতিটি ভারতীয় ট্যাংকলরীতে ২৮-৩০ টন মিথানল নামের কেমিক্যাল থাকে বলে তিনি জানান। তিনি বলেন, আগুন লাগা গাড়ীটি ৭টি আমদানি হওয়া গাড়ীর সর্বশেষ গাড়ী ছিলো।

কি কারণে এই অগ্নিকাণ্ড হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, পুড়ে যাওয়া গাড়ির ভিতরে ওয়্যারিং শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ দিকে মিথানলের গাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ও স্থলবন্দরে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্হা না থাকায় স্হানীয় ব্যবসায়ী ও স্থলবন্দর শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমন অবস্থায় দাহ্য প্রদার্থ আমদানি অব্যাহত থাকলে ভবিষ্যতে ভয়াবহ অগ্নিকান্ডের আরও ঘটনা অপেক্ষা করছে।


এই বিভাগের আরো খবর