বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

পুলিশের ৬৪ কর্মকর্তাকে বদলি-প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট / ২৩২ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
পুলিশের ৬৪ কর্মকর্তাকে বদলি-প্রত্যাহার

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৪ কর্মকর্তাকে বদলি ও প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি ও প্রত্যাহার করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনে বলা হয়, একজন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, একজন ডিআইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চলতি পদ থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়।


এই বিভাগের আরো খবর