বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ঢাকা বেতার কেন্দ্রের পরিচালককে সাউথ এশিয়া রেডিও ক্লাবের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট / ২৮৯ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
ঢাকা বেতার কেন্দ্রের পরিচালককে সাউথ এশিয়া রেডিও ক্লাবের সংবর্ধনা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিচালক মো. আবদুল হককে সংবর্ধনা দিয়েছে দেশের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৪) বিকেলে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর নেতৃত্বে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে পরিচালকের কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ড. মির শাহ আলম, বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং উপ-আঞ্চলিক পরিচালক সাইদুজ্জামান সাঈদ। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা সিটি ইউনিটের সভাপতি মো. ফিরোজ আলম (টিপু) ও শেখ আরিফুল ইসলাম সহ বেতারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ঢাকা বেতার কেন্দ্রের পরিচালক মো. আবদুল হক এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ড. মির শাহ আলম ও দিদারুল ইকবাল। ক্লাবের সকল ইউনিটের পক্ষ থেকে ঢাকা বেতার কেন্দ্রের পরিচালককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী এবং শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সদস্যবৃন্দ বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান শুনে কর্তৃপক্ষকে অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতা, বেতারের প্রচার-প্রসার ও শ্রোতা বৃদ্ধি সহ নানা রকম সামাজিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে রাষ্ট্রের ইতিবাচক কাজে ভূমিকা রাখছে।


এই বিভাগের আরো খবর