সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

ডেস্ক রিপোর্ট / ৩০২ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢালিউডের চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এসময় রুবেল ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নায়ক রুবেলের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস এর ইন্সপেক্টর ওহিদুজ্জামান। তিনি জানান, শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নায়ক রুবেলের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

চিত্রনায়ক রুবেলকে মাদারীপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় তার শরীরের কিছু অংশ কেটে গেলেও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক রুবেলের। তার প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়।

এরপর ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল হিট।


এই বিভাগের আরো খবর