বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

নিষিদ্ধ হচ্ছে একক ব্যান্ডের রাউটার

ডেস্ক রিপোর্ট / ২৪৯ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
নিষিদ্ধ হচ্ছে একক ব্যান্ডের রাউটার

বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের রাউটার পাওয়া যায়। মূলত ব্র্যান্ড, মডেল ও ক্ষমতার ওপর নির্ভর করে এসব রাউটার কিনে থাকেন ক্রেতারা। এ ক্ষেত্রে একক ব্যান্ডের তুলনায় বর্তমানে ডুয়াল-ব্যান্ড বা ট্রাই-ব্যান্ডের রাউটার বেশি কার্যকর। সে জন্য দেশে এ নেটওয়ার্কিং ডিভাইস রাউটারের আমদানি ও উৎপাদন নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যা ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাউটারের কার্যক্ষমতার ব্যান্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে যে কোনো একটি ব্যান্ড সাপোর্ট করে এমন ওয়াইফাই রাউটার আর বাজারজাত করার অনুমতি দেওয়া হবে না। যে সব রাউটার আমদানি করা হবে কিংবা দেশে উৎপাদন করা হবে সেগুলোর সাপোর্ট করতে হবে ডুয়াল-ব্যান্ড।

তবে, বিষয়টি হুট করেই আমদানিকারক ও উৎপাদকদের ওপর চাপিয়ে দেওয়া হয়নি। তাদের ছয় মাস সময় দেওয়া হয়েছে। সময় শেষে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১ এপ্রিল থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।


এই বিভাগের আরো খবর