বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ২২৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তর্র্বতী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার এ ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ বেতার এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. ইউনূস।

এর আগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্র্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।


এই বিভাগের আরো খবর