রাষ্ট্রপতি এই তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
পদত্যাগ করা তিন বিচাপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি একেএম জহিরুল হক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি এই তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।