পেট্রোবাংলার চেয়ারম্যান (গ্রেড-১) জনেন্দ্র নাথ সরকার, শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ মহাব্যবস্থাপকগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়। নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ২০২৩-২০২৪ অর্থবছরে কোম্পানি ৩৯১৭.৮১৯ এমএমসিএম গ্যাস বিক্রি করে মোট ৭৩৩১.৩৭ কোটি টাকা রাজস্ব আয় করে। আলোচ্য অর্থবছরে কোম্পানি ডিএসএল, ডিভিডেন্ড, আয়কর ও আমদানিশুল্কসহ মোট ১৮৫.৮২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করে। কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের সার্বিক কর্মকান্ডে পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন।