বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট / ৪২৮ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১১ জুন, ২০২৫
সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে

রাতের মধ্যে দেশের ৯ অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

বুধবার (১১ জুন) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ দিনগত রাত ১টার মধ্যে দেশের ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর