বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে রথযাত্রা উৎসবে হাজারো মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট / ৫১৩ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
জগন্নাথপুরে রথযাত্রা উৎসবে হাজারো মানুষের ঢল

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শুক্রবার দিনব্যাপী জগন্নাথপুর পৌর শহরের রথবাড়িতে রথযাত্রা উৎসব উপলক্ষ্যে বসে মেলা। মেলায় হাজারো জনতার উপস্থিতিতে রীতিমতো মলন মেলায় পরিণত হয়। শ্রীশ্রী জগন্নাথ জিউড় মন্দির ও বাসুদেববাড়ি মন্দির কমিটির উদ্যোগে ২টি রথে দেবতাদের আসনে বসিয়ে রথবাড়িজুড়ে একে একে সাতবার ঘুরানো হয়। রথের রশিতে ধরে নানা স্লোগানে রথগাড়ি টানেন ভক্তরা। এ সময় পুরো রথবাড়িতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শ্রীশ্রী জগন্নাথ জিউড় মন্দির কমিটির সভাপতি শুধাংশু শেখর রায় বাচ্চু, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শ্রীশ্রী বাসুদেববাড়ি মন্দির কমিটির সভাপতি মুকুল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রণয় কান্তি সূত্রধর খোকন, পরমানন্দ্র দাস কালা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা সভাপতি পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রদীপ সূত্রধর, শশী কান্ত গোপ, প্রজেশ গোপ, আশিষ চন্দ্র দেব, আশুতোষ দাস, জীবন গোপ, কাজল বণিক, বিভাষ দে, হেমেন্দ্র সেন সহ রথযাত্রা আয়োজনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রথযাত্রা উৎসবকে ঘিরে মেলায় শিশুদের জন্য আকর্ষণীয় মাটির তৈরি বিভিন্ন খেলনা পাওয়া যায়। এছাড়া সব ধরণের খাবার ও খেলনার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ফলে মেলায় শিশু, কিশোর, কিশোরী ও নারী-পুরুষ সহ সব বয়সী মানুষের উপচেপড়া ভিড় ছিল। ঠিক কবে থেকে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে, নির্দিষ্টভাবে কেউ কিছু বলতে না পারলেও আয়োজনকারীদের দাবি কমপক্ষে ৪শ বছর ধরে রথযাত্রা উৎসব পালন হয়ে আসছে। যা এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য আজো লালন করে আসছেন সনাতন ধর্মালম্বীরা।


এই বিভাগের আরো খবর