বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৪৪৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৩০ জুন, ২০২৫
‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

এইচএসসি পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ হন মাহিরা জামান পিউ নামের এক তরুণী। এর কয়েক ঘণ্টা পর রাজধানীর ভাটারা এলাকা থেকে ‘নিখোঁজ’ পিউকে সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

রোববার (২৯ জুন) দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করার খবর পাওয়া যায়।

তবে কীভাবে ওই এইচএসসি পরীক্ষার্থী ‘নিখোঁজ’ হয়েছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে রোববার সকালে ভাটারা এলাকা থেকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর তাকে কোথাও পাওয়া যাচ্ছে না বলে জানায় তার পরিবার। পিউ সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী।

তার পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর কলেজ। তিনি রোববার সকাল ৮ টার দিকে বাসা থেকে একাই বের হয়েছিলেন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। কিন্তু তিনি বাসা থেকে বের হওয়ার পরবর্তী সময় থেকেই নিখোঁজ। পরীক্ষার কেন্দ্রেও তিনি উপস্থিত ছিলেন না।

নিকটাত্মীয় এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানানো হয়েছিল। এ ঘটনায় থানায় জিডি করে শিক্ষার্থীর পরিবার।

এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এই বিভাগের আরো খবর