অনৈতিক কাজের অভিযোগে আবার মিরাবাজারস্থ হোটেল জাহান থেকে দুজন আটক
সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মিরাবাজারস্থ আবাসিক হোটেল ‘জাহান’এর ২য় তলার ২০৪ নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০১ (এক) জন পুরুষ ও ০১ (এক) জন নারী মোট ০২ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা ১। পংকজ বিশ্বাস (৩০),২। মৌমিতা রানী দাস (১৯)।উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।