বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

রংপুরে পদ্মরাগ এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট / ৩২১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
রংপুরে পদ্মরাগ এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সাথে ঢাকাসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ৬টি বগি লাইনচ্যুত হয়।

এসময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে পীরগাছা ষ্টেশন মাষ্টার ইউসুফ আলী জানান, পদ্মরাগ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার পর লাইনচ্যুত বগি উদ্ধার করার পরেই ট্রেন চলাচল শুরু হবে জানান তিনি।

তবে বিকাল সাড়ে ৩টায় উদ্ধারকারী কোনো ট্রেন আসেনি।


এই বিভাগের আরো খবর