বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট / ৫৭৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার (২৪অক্টোবর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার ইলিয়াস মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে।

বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পিন্টু দাস বলেন, গুলিবিদ্ধসহ আহত হয়ে দিরাই হাসপাতালে আসেন অন্তত ২০ জন। তাদের মধ্যে গুলিবিদ্ধ ছিলেন ১১ জন। গুরুতর আহত বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫) ও কিশোর মাহিম (১৪)-কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে সংঘর্ষর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক, তদন্ত) উত্তম কুমার। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর