শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিভিন্ন অঞ্চলে এমপি প্রার্থী এমএ কাহারের গণসংযোগ

ডেস্ক রিপোর্ট / ২০৪ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
জগন্নাথপুরে বিভিন্ন অঞ্চলে এমপি প্রার্থী এমএ কাহারের গণসংযোগ

জগন্নাথপুরে বিভিন্ন অঞ্চলে এমপি প্রার্থী এমএ কাহারের গণসংযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীক প্রত্যাশী জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের কৃতী সন্তান জননেতা এমএ কাহার গণসংযোগ ও পথসভা করেছেন।
১ নভেম্বর শনিবার দিনব্যাপী তিনি জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি বাজার, পীরেরগাঁও বাজার, ফতেহপুর ভাঙা পয়েন্ট ও কেউনবাড়ি বাজারে পৃথকভাবে ব্যবসায়ীসহ পথচারী জনতার সাথে গণসংযোগ ও পথসভায় মিলিত হন। স্থানীয় দলীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এসব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি প্রার্থী এমএ কাহার। এ সময় স্থানীয় ব্যবসায়ী মুরব্বিসহ সকল বয়সের মানুষজন উপস্থিত ছিলেন। সভায় এমএ কাহার দলীয় প্রতীক ধানের শীষ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। জবাবে স্থানীয় জনতাও তাকে ভোট প্রদানের মাধ্যমে সহযোগিতা করার আশ্বাস দেন।


এই বিভাগের আরো খবর