বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

এলজিডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

ডেস্ক রিপোর্ট / ৮৫৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
এলজিডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

এলজিডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

স্থানীয় সরকার বিভাগে (এলজিডি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এলজিডির ২ ক্যাটাগরির পদে মোট ৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

১৬ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

১৯ নভেম্বর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী প্রকৌশলী।

পদসংখ্যা: ৮৪টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী।

পদসংখ্যা: ৪৯টি।

যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

প্রার্থীদের বয়সসীমা: ১৮-৩২ বছর।

আবেদন ফি: ২০০ টাকা।

প্রয়োজনীয় তথ্য: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল কপি প্রদর্শনসহ এক সেট জমা দিতে হবে।

এগুলো হলো অনলাইন আবেদনপত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি, ৩ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি, সব

শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ ডিসেম্বর, ২০২৫।


এই বিভাগের আরো খবর