শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

ডেস্ক রিপোর্ট / ৩১৯ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারা জাম্প অনুষ্ঠিত হবে। ‘প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে’ ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ট্রেন ও স্টেশনে পানাহার নিষিদ্ধ জানিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনার পাশাপাশি যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ‘আন্তরিকভাবে দুঃখ’ প্রকাশ করেছে ডিএমটিসিএল।


এই বিভাগের আরো খবর