শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৩৯

ডেস্ক রিপোর্ট / ৩৬৪ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৩৯

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ৬১৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৮২৩ জন আসামি রয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৩৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় তিনটি এলজি, একটি দেশীয় ওয়ান শুটারগান, ৮ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড কার্তুজ এবং দুইটি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর