শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মডেল মেঘনা আলম

ডেস্ক রিপোর্ট / ৩৫২ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
গণঅধিকার পরিষদে যোগ দিলেন মডেল মেঘনা আলম

আলোচিত মডেল মেঘনা আলম গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। যোগদান শেষে তিনি দলটি থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আবু হানিফ বলেন, মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই আসন থেকে তিনি নির্বাচন করবেন।

এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে ঢাকা-৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেন মেঘনা।

ফেসবুকে মেঘনা আলম তার নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে বলেন, ঢাকা-৮ আসনকে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন, এলাকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সিসিটিভি ব্যবস্থা চালু করবেন এবং যাতে রাস্তা পারাপারে বা চলাফেরার সময় কোন নারী শারীরিক হেনস্তার শিকার না হন।


এই বিভাগের আরো খবর