শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

নতুন উৎসবের সূচনা হলো আজ: প্রধান উপদেষ্টা

ডেস্ক / ২৪১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
নতুন উৎসবের সূচনা হলো আজ: প্রধান উপদেষ্টা

আজ মহা আনন্দের দিন, নতুন উৎসবের সূচনা হলো। এমন মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।গণভোটে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আজ মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। দেশব্যাপী এই জন্মোৎসব পালন করা হবে।

প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা।


এই বিভাগের আরো খবর