বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

হরিপুরে তিন লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

প্রতিবেদক / ৮৪ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
হরিপুরে তিন লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা, কম্বল ও মেহেদী জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- দুই হাইয়েস গাড়ির চালক রফিকুল ইসলাম ও লিটন ইসলাম। তাদের উভয়ের বাড়ি ধামরাই এলাকায়।

সোমবার সকাল ৯টার দিকে হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্প–২৭ বীর ইউনিটের একটি দল চেকপোস্টে ডিউটিরত অবস্থায় সন্দেহভাজন দুটি যাত্রীবাহী হাইয়েস গাড়িতে তল্লাশি চালায়। এ সময় ঢাকা মেট্রো-চ ১৫০৩৪৭ ও ঢাকা মেট্রো-চ ২০৫৩৩৫ নম্বরের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬৫৫ কেজি জিরা, ৪টি কম্বল এবং ৪৮ প্যাকেট মেহেদী। এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য প্রায় ৩ লাখ ৩৮ হাজার ৭৬০ টাকা বলে জানা গেছে।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, আটককৃত পণ্য, গাড়ি ও চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি ব্যাটালিয়ন)-এর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর টহল ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরো খবর