বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, মাইক্রোবাসসহ আটক ৪

ডেস্ক / ৯২ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, মাইক্রোবাসসহ আটক ৪

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, মাইক্রোবাসসহ আটক ৪

সিলেটের জৈন্তাপুরে চেকপোস্ট ডিউটির সময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে এসআই লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাস (রেজি. নং ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭) তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-রবিউল হাসান (২৫), পিতা-আফছার আলী, সাং-বাইচাইল; মো. সাহাদৎ হোসেন (১৯), পিতা-মফিজুর রহমান; মো. অন্তর (১৯), পিতা-শহিদুল ইসলাম—উভয়ের সাং-ঘাটাইল, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল;এবং আলীমুর রাজি (৩২), পিতা-রেজাউল ইসলাম, সাং-পাথালিয়া, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর।

পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫টি প্লাস্টিকের বস্তায় ২৮৫ বক্স কাবেরী মেহেদী (মূল্য ৫৭ হাজার টাকা), ৫টি বস্তায় পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ ১,২০০ পিস (মূল্য ৩ লাখ টাকা), কিওকারপিন অলিভ অয়েল ২০০ মিলি ৪০ পিস (মূল্য ৮ হাজার টাকা), কিওকারপিন অলিভ অয়েল ১০০ মিলি ৯০ পিস (মূল্য ৯ হাজার টাকা), ইমামি সেভেন ওয়েলস ২০০ মিলি ৩৫ পিস (মূল্য ৮ হাজার ৭৫০ টাকা) এবং মুচস্ট্যাক ফেস ওয়াশ ১০০ মিলি ২৭০ পিস (মূল্য ৯৪ হাজার ৫০০ টাকা)।এছাড়া জব্দকৃত হাইএস মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা ধরা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ২৪ লাখ ৭৭ হাজার ২৫০ টাকা।

এ তথ্যটি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ঘটনাটি থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় ঘটে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আটক চারজনকে শুক্রবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর