শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশ পুলিশে নিয়োগ,নেবে সার্জেন্ট

চাকরি ডেস্ক / ২০১ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১১ মার্চ, ২০২৬
বাংলাদেশ পুলিশে চাকরির সুযোগ

বাংলাদেশ পুলিশে নিয়োগ,নেবে সার্জেন্ট

বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাহিনীটি সার্জেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
নারী ও পুরুষ-উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
০৮ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হবে।
আবেদন করা যাবে আগামী ০২ এপ্রিল পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
পদের নাম: সার্জেন্ট (নারী ও পুরুষ)

যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে।
দক্ষতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে।
পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)।
বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।

বয়সসীমা: ২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ০২ এপ্রিল ২০২৬

http://police.teletalk.com.bd/home.php


এই বিভাগের আরো খবর