মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

নিয়োগ দেবে প্রাণ গ্রুপ,কর্মস্থল: যেকোনো জায়গায়

ডেস্ক / ৩৩৪ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ দেবে প্রাণ গ্রুপপ্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গত ১৬ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ডেইলি শপিং আউটলেট পরিচালনায় দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: আউটলেটে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬


এই বিভাগের আরো খবর