বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু

ডেস্ক / ১০২ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৩ মে, ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে হাম ও হাম উপসর্গে ২ হাজার ১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬২ হাজার ৫০৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮ হাজার ৪৯৪ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৩৮৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ১১ জন।গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪২৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৯ হাজার ৬৩০ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৮৩ জন।


এই বিভাগের আরো খবর