বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ঈদের দিনে গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

ডেস্ক / ২২ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
ঈদের দিনে গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

ঈদুল আজহার দিন গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কেই উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালকসহ ২ যাত্রী এবং বাসের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত ৮ বছরের এক শিশুকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।


এই বিভাগের আরো খবর