বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ডেস্ক / ৭৬ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৩ জুন, ২০২৬
সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে ওইসব অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

উপ-পরিচালক মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় ওইসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর