শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২০

ডেস্ক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচানি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার (২৬ জুন) সকালে রাসেল বাহিনীর লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামিদ বাহিনীর লোকজনের ওপর হামলা চালায়। পরে হামিদ বাহিনীর লোকজন সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

এসময় বেশ কয়েকটি টিনের বসত ঘর-বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। বেলা ১১ টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষে দুপক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতলে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর