শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সাজেকসহ রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

ডেস্ক / ৩৩ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
সাজেকসহ রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত
Oplus_131072

ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে বন্ধ থাকার পর রাঙামাটির সাজেক ভ্যালিসহ সব পর্যটনকেন্দ্র আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে।বুধবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ ৯ দিন পর পর্যটকদের জন্য সাজেক ভ্যালিসহ জেলার সব পর্যটন স্পট খুলে দেওয়া হলো। তবে বর্তমান বর্ষা মৌসুমে পাহাড়ি রাস্তায় চলাচলের ক্ষেত্রে পর্যটক ও চালকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনের জারিকৃত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে আবহাওয়া পরিস্থিতির অবনতি এবং রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়। ফলে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় গত ৭ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে স্বস্তি ফিরল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভ্রমণপিয়াসীদের মাঝে।


এই বিভাগের আরো খবর