শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

চাকরি দিচ্ছে জনতা মডেল উচ্চ বিদ্যালয়

চাকরি ডেস্ক / ২৯৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
চাকরি দিচ্ছে জনতা মডেল উচ্চ বিদ্যালয়

চাকরি দিচ্ছে জনতা মডেল উচ্চ বিদ্যালয়

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী জনতা মডেল উচ্চ বিদ্যালয় এর শূন্য পদ সমূহের সরকারি বিধি অনুসরণ পূর্বক বর্ণিত শর্তসাপেক্ষে কর্মচরী নিয়োগ করা হবে।

শর্তবলী:
০১। আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র প্রয়োজনীয়. ডকুমেন্টসহ আগামী ১৬/০৮/২০২৬খ্রিঃ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে প্রধান শিক্ষকের কার্যালয়ে হাতে হাতে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বিলম্বে প্রাপ্ত দরখাস্ত গ্রহনযোগ্য হবে না ।
০২। আবেদন পত্রের সঙ্গে কম্পিউটার ল্যাব অপারেটর ৫০০/- (পাঁচশত) ও অন্যান্য পদ সমূহের ৩০০/- (তিনশত) টাকা মূল্যে পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
০৩। আবেদনের সাথে ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ও ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ পত্রের কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ০৪। আবেদন প্রধান শিক্ষকের বরাবর দাখিল করতে হবে ।
০৫ । অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনে অসত্য তথ্য সন্নিবেশ করলে নিয়োগের যে কোন পর্যায়ে বা পরে তা চিহ্নিত হলে তার নিয়োগ বাতিলসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।
০৬। এ নিয়োগ কার্যক্রম সরকারের নীতিমালা, বিধি এবং সর্বশেষ আদেশ অনুসারে হবে ০৭। কর্তৃপক্ষ অনিবার্য কারণে নিয়োগ কার্যক্রম বাতিল/স্থগিত করতে পারবেন ।
মোঃ আবদুল মালেক খান প্রধান শিক্ষক জনতা মডেল উচ্চ বিদ্যালয় ধর্মপাশা, সুনামগঞ্জ ।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে জনতা মডেল উচ্চ বিদ্যালয়
সূত্র: দৈনিক উত্তরপূর্ব ৩১ জুলাই ২০২৬ইং


এই বিভাগের আরো খবর