সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ

ডেস্ক / ১৬ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
   এইচএসসির ফল প্রকাশ কবে জানা গেল

এসএসসি ও সমামানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬জন। সোমবার সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।

গত বছরের তুলনায় এবার পাসের হার আরও কমেছে। গেল বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। তবে পাসের হার কমলেও এবার বেড়েছে জিপিএ-৫। এবছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪জন।

এ ববছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মধ্যে পাস করেছে ৫১ হাজার ৯৫৭জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৮৯জন ছেলে ও ৩২ হাজার ৬৮জন মেয়ে।


এই বিভাগের আরো খবর