শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

বার্লিনকে ‘সেভেন আপ’ বায়ার্নের

স্পোর্টস ডেস্ক / ২৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বার্লিনকে 'সেভেন আপ' বায়ার্নের

ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের রেকর্ড ভাঙা শততম গোল ও ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলের বড় ব্যবধানে বিধস্ত করেছে বায়ার্ন মিউনিখ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে এই বড় জয়ে বুন্দেসলিগায় ইতিহাস গড়েছেন ইংলিশ অধিনায়ক কেইন।

জার্মান লিগের ইতিহাসে দ্রুততম ৯৮ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি, যা জার্মানির সাবেক ফরোয়ার্ড ডিয়েটার মুলারের (১২৯ ম্যাচ) আগের রেকর্ড এক এক ছিটকে দিয়েছে।ম্যাচের ১৮ মিনিটে জামাল মুসিয়ালার দুর্দান্ত বাঁকানো শটে বায়ার্নের গোলোৎসব শুরু হয়।

৩৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের সেঞ্চুরি পূর্ণ করার পর ৫৪ মিনিটে দলের হয়ে চতুর্থ ও ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন কেইন।অন্যদিকে, প্রথমার্ধের ৪৩ মিনিটে প্রথম গোল করা ওলিসে দ্বিতীয়ার্ধের ৭৩ থেকে ৭৬ মিনিটের মধ্যে পরপর দুই গোল করে নিজের ক্যারিয়ারের প্রথম ক্লাব হ্যাটট্রিকটি পূর্ণ করেন।

দলের হয়ে অন্য গোলটি আসে অভিষিক্ত ইসমায়েল সাইবারির পা থেকে।এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।


এই বিভাগের আরো খবর