বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

রিয়ালের পর বিলিয়ন ইউরো ক্লাবে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রিয়ালের পর বিলিয়ন ইউরো ক্লাবে বার্সেলোনা

২০২৫-২৬ অর্থবছরের আর্থিক বিবরণী অনুযায়ী, বার্সেলোনার মোট আয় ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ ১.০৬ বিলিয়ন ইউরোতে গিয়ে পৌঁছেছে, যা আগের হিসাব বছরের চেয়ে প্রায় ৬৬ মিলিয়ন ইউরো বেশি। রাজস্বের অভাবনীয় প্রবৃদ্ধি সত্ত্বেও বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, সমাপ্ত মৌসুমে তাদের মোট ১৮ মিলিয়ন ইউরোর নিট ক্ষতি বা লোকসান গুনতে হয়েছে।

আন্তর্জাতিক কনসাল্টিং ফার্ম ডেলয়েট ফুটবল মানি লিগের চূড়ান্ত অনুমোদন মিললে রিয়ালের পর বার্সেলোনাই হবে বিলিয়ন ইউরোর ঘর স্পর্শ করা দ্বিতীয় ক্লাব। বৈশ্বিক ফুটবলে যা স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তির বাণিজ্যিক প্রভাবকে পুনরায় প্রতিষ্ঠিত করল।

কনসাল্টিং প্রতিষ্ঠান ডেলয়েটের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে ১.০৪ বিলিয়ন ইউরো আয় করে প্রথম দল হিসেবে ১ বিলিয়নের ক্লাব গড়েছিল রিয়াল মাদ্রিদ। পরবর্তীতে ২০২৪-২৫ মৌসুমে তা বাড়িয়ে ১.১৬ বিলিয়ন ইউরো রাজস্ব অর্জনের মাধ্যমে শীর্ষস্থান ধরে রাখে লস ব্লাঙ্কোসরা।তবে আয় বৃদ্ধির ধারা বজায় থাকায় চলতি মৌসুমে আর্থিক ক্ষতি কাটিয়ে পুনরায় লাভের মুখ দেখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে বার্সেলোনা ব্যবস্থাপনা পর্ষদ।


এই বিভাগের আরো খবর