বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরলো ইতালি

স্পোর্টস ডেস্ক / ৩৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরলো ইতালি

বেলজিয়ামের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে ইতালি। উয়েফা নেশনস লিগের ম্যাচে তুরস্ককে ৪-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।বুরসায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইতালি। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। ১২ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির গোলে এগিয়ে যায় ইতালি। এরপর দাভিদে ফ্রাত্তেসি ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধের শেষ দিকে মাইকেল কায়োদে অভিষেক ম্যাচেই গোল করে ইতালিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। ফলে বিরতিতে বড় ব্যবধানের লিড নিয়ে মাঠ ছাড়ে আজ্জুরিরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ানোর আভাস দেয় তুরস্ক। বিরতির পর মাত্র দেড় মিনিটের মধ্যে বারিস আলপার ইলমাজ গোল করে ব্যবধান কমান। তবে ম্যাচে ফেরার সুযোগ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের।

এরপর ফ্রান্সেস্কো পিও এসপোসিতো ইতালির হয়ে চতুর্থ গোল করেন। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।ম্যাচটিতে বিশেষ নজর কেড়েছে এসপোসিতো পরিবারের দুই ভাই ফ্রান্সেস্কো পিও ও সেবাস্তিয়ানো এসপোসিতোর একসাথে ইতালির জার্সিতে মাঠে নামার ঘটনা। ১৯১৫ সালের পর জাতীয় দলের হয়ে দুই ভাইয়ের একসাথে মাঠে নামার ঘটনা এটি প্রথম।এ ম্যাচে কোচ রবার্তো মানচিনি শুরুর একাদশে আটটি পরিবর্তন আনেন। মাইকেল কায়োদে, মাতেও রুগেরি ও সেবাস্তিয়ানো এসপোসিতোর জাতীয় দলে অভিষেকও হয়।


এই বিভাগের আরো খবর