শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ক্যারিয়ারের ২০০তম গোলের ইতিহাস ডি ব্রুইনার

স্পোর্টস ডেস্ক / ২৪ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
ক্যারিয়ারের ২০০তম গোলের ইতিহাস ডি ব্রুইনার

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বেলজিয়াম। জোড়া গোল করে জয়ের নায়ক বনে যাওয়ার পাশাপাশি ক্যারিয়ারের ২০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন ৩৫ বছর বয়সী বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা।

শুক্রবার ঘরের মাঠ মরিস দ্যুফ্রাসনে স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই দুর্দান্ত শটে বেলজিয়ামকে এগিয়ে নেন ডি ব্রুইনা।এই গোলের মাধ্যমেই ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারের ২০০ তম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। ম্যাচের ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার দারুণ এক বাঁকানো শটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে দ্বিগুণ ব্যবধান বাড়ান তিনি।

ম্যাচের ৭৬ মিনিটে বদলি হিসেবে নামা অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু দলের হয়ে তৃতীয় গোলটি নিশ্চিত করেন। এর ফলে জাতীয় দলের হয়ে লুকাকুর গোল সংখ্যা দাঁড়ায় ৯৪-এ।পরবর্তীতে তুরস্ক ম্যাচ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।


এই বিভাগের আরো খবর