সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

ওয়ালটন গ্রুপে চাকরি,বেতন: আলোচনা সাপেক্ষে

ডেস্ক / ৫০ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ওয়ালটনে চাকরি

ওয়ালটন গ্রুপে চাকরি,বেতন: আলোচনা সাপেক্ষে

ওয়ালটন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন গ্রুপ (ড্রিম পার্ক ইন্টারন্যাশনাল)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বিএসসি
অন্যান্য যোগ্যতা: বিক্রয় পর্যবেক্ষণ এবং পণ্য সরবরাহ নিশ্চিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৫ ডিসেম্বর ২০২৬


এই বিভাগের আরো খবর