মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

ডেস্ক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

ছোট পর্দার অভিনেতা সোহেল খান আর নেই। বগুড়ায় সিনেমার শুটিং করতে গিয়ে হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

জানা গেছে, সোহেল খান বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। শুটিং চলাকালে হঠাৎ হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। তিনি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর