ডেস্ক :-চাকরি দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর আইআইসিটির জন্য সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলীর ০১ (এক) টি পদে লােক নিয়ােগের
লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বেতন স্কেল: টাকা-২২,০০০-৫৩০৬০/=
যােগ্যতা/অভিজ্ঞতা প্রার্থীর কম্পিউটার/ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স/ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে সংশ্লিষ্ট বিষয়ে
ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অথবা কম্পিউটার/ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স/ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং-এ
ডিপ্লোমাসহ কম্পিউটার ও আনুসাঙ্গিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে ন্যূনতম ০৬ (ছয়) বছরের অভিজ্ঞতা (জাতীয় বেতন স্কেলের ১০ নং গ্রেডভুক্ত পদে)
থাকতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর।
আভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধি বিধান প্রযােজ্য হবে।
আবেদনপত্র জমাদান: রেজিস্ট্রারের অনুকূলে সিলেট শহরের যে কোন তফশিলী ব্যাংকের শাখার উপর ৫০০/= (পাঁচশত) টাকার এমআইসিআর
ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার (পােস্টাল অর্ডার গ্রহণযােগ্য নয়), পাসপাের্ট সাইজের ৪ (চার) কপি সত্যায়িত ছবি, সকল
সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৮ সেট দরখাস্ত আগামী ০৭ সেপ্টেম্বর, ২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌছাতে হবে।
আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেটসহ নিজ ঠিকানা সম্বলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (WWW.sust.edu) থেকেও আবেদন ফরম ডাউনলােড করা যাবে।
কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না।
খামের উপর অবশ্যই স্পষ্ট অক্ষরে সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে।
ডাক যােগাযােগজনিত বিলম্বের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: ডেইলি সান ১৭-০৮-২০ইং
তানজিনা আক্তার / সিলেটের চাকরির খবর
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ
করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী
থাকিবে না।
সম্পাদক
হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের
জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।
যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১